আন্তর্জাতিক

চীনে বন্যায় মৃত্যু ৫১

সাননিউজ ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে প্রবল বন্যায় ৫১ জনের প্রাণহানি ঘটেছে। ভারী বর্ষণে সেখানে সৃষ্ট বন্যায় প্রায় কয়েক মিলিয়ন বাসিন্দা ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার (২৪ জুলাই) এ কথা জানায়। খবর এএফপি’র।

ক্ষতিগ্রস্থ ঝিনঝু শহরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শুক্রবার দুপুর পর্যন্ত ৩ লাখ ৯৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার ফলে ৬৫ বিলিয়ন ইয়েন (১০ বিলিয়ন মার্কিন ডলার)-এর বেশি ক্ষতি হয়েছে।

এদিকে চীনের স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত ৬৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশটির আবহাওয়াবিদদের মতে গত এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ।

এছাড়াও দুটি বাঁধ ভাঙার খবর মিলেছে। যার মধ্যে একটি ইয়েলো নদীর ওপর। হোয়াংহো নদীর ওপরের বাঁধও ভেঙেছে বলে মনে করা হচ্ছে। ফলে বন্যার পানি আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরেই রাস্তায় নেমেছে চীনের সেনা। বন্যাবিধ্বস্তদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে তারা।

বন্যার ভয়াবহতায় হেনান প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। সাবওয়েগুলিও বন্ধ করে দেয়া হয়েছে। একেকটি সাবওয়ের ভিতর কোমর সমান পানি। বাড়িঘরেও পানি ঢুকে গেছে। বন্ধ রয়েছে বাস ও অন্যান্য যান চলাচল।

চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলায় হেনান শহরে নদীগুলোর তীরে সেনা মোতায়েন করা হয়েছে। শহরে নদীর পানি প্রবেশ ঠেকাতে তীরে বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করছে তারা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা