আন্তর্জাতিক

করোনার তিনগুণ শক্তিশালী ধরন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, আরএস : ভারতে করোনার তিণনগুণ শক্তিশালী একটি ধরন শনাক্ত হয়েছে। দেশটিতে করোনার ‘ডাবল মিউট্যান্ট’ সক্রিয়। সেটার আতঙ্ক কাটতে না কাটতেই এবার দেশটিতে ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’ শনাক্ত করা হয়েছে।বিশেষজ্ঞ বলছেন, কোভিড-১৯ ভাইরাসের তিনটি আলাদা স্ট্রেন মিলে তৈরি নতুন এই ভ্যারিয়্যান্টের সংক্রামক ক্ষমতাও প্রায় তিনগুণ।

বিশেষজ্ঞদের ধারণা, ডাবল মিউট্যান্ট স্ট্রেন ঠিক সময়ে ধরতে না পারার কারণেই হয়তো অগোচরে এতটা ছড়িয়ে পড়েছে এই ট্রিপল মিউট্যান্ট।

তারা মনে করছেন , ইতোমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তা ছ়ড়িয়ে পড়েছে। ভারতীয় বিশেষজ্ঞদের ধারণা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও দিল্লিতেও এই ট্রিপল মিউট্যান্টের সংক্রমণ ছড়িয়েছে। এই নয়া স্ট্রেনটি শিশুদেরও আক্রান্ত করছে।

বিশেষজ্ঞদের ধারণা নতুন স্ট্রেনের কারণেই বিশ্বে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রামক শক্তি অনেক বেশি তো বটেই। নতুন স্ট্রেনে আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতিও খুব দ্রুত হচ্ছে। তাই সময় মতো লাগাম টানতে না পারলে এবার সংক্রমণ সুনামির আকার ধারণ করতে পারে বলে তাদের আশঙ্কা।ত বে নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে খুব বেশি তথ্য নেই বিজ্ঞানীদের কাছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা