আন্তর্জাতিক

জনগণকে টিকায় নিরুৎসাহ পাকিস্তানি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: বহুল প্রতীক্ষিত করোনা টিকার বৈশ্বিক অনুমোদন হয়েছে কয়েক সপ্তাহ হয়ে গেল। টিকা পৌঁছেছে সাধারণ মানুষের দোরগোড়ায়ও। কিন্তু বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে পাকিস্তানের এক মন্ত্রী নাকি এই টিকা নিতে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করছে।

অবশ্য টিকা নেওয়ার ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এটা অস্বীকার করা যায় না । কিন্তু তা সত্যেও প্রতিটি দেশের নেতা ও প্রশাসন জনগণদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করছেন। আর সেখানে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য নিউজ ইন্টারন্যাশনাল'-এর রিপোর্ট বলছে, দেশটির পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. ইয়াসমিন রাশিদ সাধারণ মানুষকে নিজেদের ঝুঁকিতে টিকা নেওয়ার কথা জানিয়েছেন। ডা. রশিদ জানিয়েছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের প্রচুর পার্শ্ব-প্রতিক্রিয়ার কথা জানা গেছে এবং কিছু দেশে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

ডা. রাশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত নিশ্চিত জানা যায়নি যে টিকা নেওয়ার পরে তার প্রভাব কতক্ষণ শরীরে থাকবে। তার দাবি, 'সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীর চিকিৎসা নিয়ে এখনও গবেষণা চলছে।'

ডা. রাশিদ জানিয়েছেন, কাউকে এমনকি করোনা আক্রান্ত রোগীদেরকেও টিকা নিতে বাধ্য করা হবে না। আমরা সাধারণ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করব।

উল্লেখ্য, পাকিস্তানে ভ্যাক্সিনেশনের কাজ শুরু হয়েছে। চীন পাকিস্তানকে ভ্যাকসিন দিয়ে সহায়তা করেছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা