আন্তর্জাতিক

মুক্তবাণিজ্য চুক্তি করল সিঙ্গাপুর-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : ব্রেক্সিটের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সিঙ্গাপুরের সঙ্গে অন্তত ২২ বিলিয়ন মার্কিন ডলারের (১৭ বিলিয়ন পাউন্ড) মুক্তবাণিজ্য চুক্তি করল যুক্তরাজ্য। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সিঙ্গাপুরে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চুক্তি হয়েছে। যুক্তরাজ্যের পক্ষে চুক্তিতে সই করেছেন দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিজ ট্রাস এবং সিঙ্গাপুরের পক্ষে ছিলেন দেশটির বাণিজ্যমন্ত্রী চান চুন সিং।

মুক্তবাণিজ্য চুক্তির ফলে দুই দেশই একে অপরের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এর ফলে ইলেকট্রনিকস, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যাল পণ্য, মেডিক্যাল সরঞ্জামের মতো পণ্য রপ্তানিতে কোনও ধরনের শুল্ক দিতে হবে না। ২০২৪ সালের নভেম্বরের মধ্যেই এসব শুল্ক প্রত্যাহার করা হবে।

চুক্তির বিষয়ে সিঙ্গাপুরিয়ান বাণিজ্যমন্ত্রী বলেন, এই চুক্তি আমাদের নিজ নিজ ব্যবসার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ তো বটেই, এটি সুরক্ষাবাদ ও নাতিবাদের বিরুদ্ধেও শক্ত বার্তা। মহামারির ক্ষতি থেকে বিশ্বকে পুনরুদ্ধারে এই চুক্তি শক্তিশালী ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

চুক্তিটি সিঙ্গাপুরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য তাদের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং ইউরোপে সিঙ্গাপুরিয়ানদের প্রধান বিনিয়োগকেন্দ্র। দক্ষিণপূর্ব এশিয়া তথা আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের সঙ্গেই প্রথম মুক্তবাণিজ্য চুক্তি করল যুক্তরাজ্য।

যদিও সিঙ্গাপুর একটি ক্ষুদ্র রাষ্ট্র এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যের খুব ছোট একটি অংশ, তারপরও দেশটির সঙ্গে চুক্তি ব্রিটিশদের জন্যেও গুরুত্বপূর্ণ।দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র সিঙ্গাপুর। বহু আন্তর্জাতিক সংস্থার আঞ্চলিক সদর দপ্তরও সেখানে।

চুক্তির বিষয়ে ব্রিটিশ মন্ত্রী ট্রাস বলেন, সিঙ্গাপুরের সঙ্গে চুক্তিটি ব্যবসার নিশ্চিয়তা তৈরি করবে। এর অর্থ হবে ভবিষ্যতের ডিজিটাল ও পরিষেবা বাণিজ্যে গভীর সম্পর্ক। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যুক্তরাজ্য স্বাধীনভাবে সফল বাণিজ্যচুক্তি করতে পারে, সিঙ্গাপুরের সঙ্গে এই চুক্তিকে তার প্রমাণ হিসেবেও উল্লেখ করেন লিজ ট্রাস। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও প্রায় একই ধরনের চুক্তি রয়েছে সিঙ্গাপুরের। সূত্র: বিবিসি, স্কাই নিউজ

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা