সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তাইওয়ানে আঘাত হেনেছে কং-রে

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের পূর্ব উপকূলে সরাসরি আঘাত হেনেছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় কং-রে।

আরও পড়ুন: আবর্জনা নিয়ে ট্রাম্পের লড়াই

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে বিশালাকার ঝড় যার ব্যাস প্রায় ৫০০ কিলোমিটার, টাইতুং কাউন্টির চেংগং শহরের পূর্ব উপকূলে আছড়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, শক্তিশালী টাইফুন ‘কং-রে’ আঘাত হানার আগেই মহা প্রস্তুতির অংশ হিসেবে তাইওয়ানের সব শহর ও কাউন্টিতে এক দিনের ছুটি ঘোষণা করা হয়। আর্থিক বাজার বন্ধ করা হয় এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়।

কং-রেকে ক্যাটাগরি ৪ টাইফুন হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে, যা প্রায় সুপার টাইফুনের কাছাকাছি। টাইফুন কং-রে গত ৩০ বছরের মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা সবচেয়ে বিশালাকার টাইফুন।

দেশটির আবহাওয়া বিষয়ক প্রশাসন জানিয়েছে, প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিসহ দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়টি।

এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধ...

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্...

শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রম...

বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চল...

‎সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি ভাঙচুরে মামলা, আসামি ১৪জন ছাড়াও অজ্ঞাত ২৫০

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে সম্পত্তিসংক্রান্ত বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা