মৃত্যু
স্বাস্থ্য

বিশ্বে আরও সাড়ে ৫ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৪৯৫ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ২৫২ জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

নতুন মৃত্যুর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৭২ হাজার ৪৪৭ জনে। শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯০ লাখ ১০ হাজার ২৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে একদিনে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে একদিনে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ৩৫৩ জনে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৬১১ জনের।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৪৭৯ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৯৯১ জনের।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ৬৬ জন আর সংক্রন শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৭৩৮ জনের।

তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৬৯৯ জন। মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন। দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা