করোনাভাইরাসের টিকা নিচ্ছেন এক নারী। ফাইল ফটো
স্বাস্থ্য

দুই ডোজ সম্পন্ন ১ কোটি ৪২ লাখ জনের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন পর্যন্ত করোনা টিকার দুই ডোজ সম্পন্ন হয়েছে এক কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২২ জনের। প্রথম ডোজ নিয়ে দ্বিতীয়টির অপেক্ষায় রয়েছেন দুই কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন। সবমিলিয়ে দেশে তিন কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ২২ লাখ ২১ হাজার ২৪৭ পুরুষ এবং ৯৩ লাখ ৩৮ হাজার ৫২৬ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৮২ লাখ ৮৫ হাজার ১৫ পুরুষ এবং ৫৯ লাখ ৮৯ হাজার ৩২৭ নারী।

এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি ২৪ লাখ ১ হাজার ৯৭৯ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ ৩১১ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ২৩৭ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৪৯ লাখ ১ হাজার ৫৮৮ ডোজ প্রয়োগ হয়েছে।

অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন চার কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা