স্বাস্থ্য

করোনা ভাইরাস: নতুন শনাক্ত ১,১২৫ এবং মৃত্যু ২৩ জনের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,১২৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৩৪৮ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৫৮৭ জন।

প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬ জন সুস্থ হয়ে উঠছেন।

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯,৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১.৪১ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৫৩ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সুইটির সাহসে বদলাচ্ছে গ্রামের চিত্র

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতীরবর্তী প্রত্যন্ত গ্রাম...

২টি নতুন হজ প্যাকেজ ঘোষণা সরকারের

২০২৭ সালের হজের জন্য হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সর...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

বরবাদের পর আসছে শাকিবের ‘নিঃস্ব’

ঢালিউডে অভূতপূর্ব সাফল্য‘বরবাদ’ সিনেমার। এবার নতুন কাজ নিয়ে প্রেক...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা