ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বাতাস সহনীয়

নিজস্ব প্রতিবেদক: পরপর টানা ৩ দিন বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বেশিরভাগ সময় শীর্ষে থাকা রাজধানী ঢাকাকে শীর্ষ ১০-এর বাইরে দেখা গেছে।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা

রোববার (২১ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে বিশ্বব্যাপী বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউিএয়ারের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স- একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় ৯৬ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৬ নম্বরে। বাতাসের এ মানকে সহনীয়, মাঝারি বা গ্রহণযোগ্য বলে নির্দেশ করে। গত শুক্রবার (১৯ এপ্রিল) ও শনিবার (২০ এপ্রিল) সকালেও দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দশের বাইরে ছিল এ শহর।

আরও পড়ুন: চট্টগ্রামে মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন

আজ দূষিত শহরের তালিকায় ১৬৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে চীনের বেইজিং। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। নেপালের কাঠমান্ডু ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে।

আইকিউিএয়ারের সূচকে স্কোর ৫১-১০০ এর মধ্যে বাতাস হলে সহনীয়, মাঝারি বা গ্রহণযোগ্য, স্কোর ১০১-১৫০ এর মধ্যে হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১-২০০ এর মধ্যে স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।

আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটন টিকফা বৈঠক আজ

স্কোর ২০১-৩০০ এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলা হয় এবং ৩০১ এর বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে ঢাকা। এখানকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা