বিনোদন

সালমান খানকে হত্যার চেষ্টা!

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি এবং হত্যাচেষ্টা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ৬ জুন তিনি এবং তার বাবা সেলিম খানকে হুমকি চিঠি পাঠানো হয়েছিলো। চিঠিতে লেখা ছিলো,' সিধু মুস ওয়ালার মত অবস্থা হবে'।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান

এরপর বান্দ্রা পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অভিনেতা সালমান খানের বক্তব্য এবং তার বাবা সেলিম খানের বক্তব্য রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস নেটওয়ার্ক এ খবর জানিয়েছে।

সিধু মুসওয়ালা হত্যাকাণ্ড তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা আকস্মিকভাবেই এই ঘটনার কথা জানতে পারেন। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী একজন বন্দুকধারীকে নিয়োগ করা হয় সালমান খানকে হত্যা করার জন্য।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

এই কর্মকর্তার দেয়া তথ্যে সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামী লরেন্স বিষ্ণয় একজন বন্দুকধারীকে (শার্পশুটার) নিয়োগ করে সালমান খানকে হত্যার জন্য। হকি স্টিক রাখার কেসে একটি কম বোরের আগ্নেয়াস্ত্র দেয়া হয় তাকে। নির্দেশ দেয়া হয় সালমানের বাড়ির বাইরে অবস্থান নেয়ার জন্য। কিন্তু ভাগ্যক্রমে রক্ষা পান সালমান।

লরেন্স বিষ্ণয় আর তার সহযোগীরা সালমানের গতিবিধি যাচাই করে জানতে পারে তিনি সকালে সাইক্লিং করেন। পরিকল্পনা করা হয় সে সময়ই তাকে গুলি করে হত্যা করা হবে। কিন্তু নির্দিষ্ট সেই দিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় একজন পুলিশ সহযোগী দেয়া হয় সালমানকে। ফলে অল্পের জন্য বেঁচে যান তিনি।

আরও পড়ুন: এক সিনেমায় তিন সুন্দরী!

হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনার মহাকাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালমানকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর ব্যাপারে সে অনেক কিছু পুলিশকে জানিয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা