‘ভালো থাকবেন রোমান্টিক গানের মাস্টার ভয়েস’
বিনোদন

‘ভালো থাকবেন রোমান্টিক গানের মাস্টার ভয়েস’

বিনোদন ডেস্ক:

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের বিদায়ে পুরো শোবিজ অঙ্গন স্তব্ধ হয়ে পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘দেশ বরেণ্য সংগীতশিল্পী, প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গন আরও একজন লেজেন্ড হারালো। এ ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।’

তিনি আরো লেখেন, ‘যেখানেই থাকবেন ভালো থাকবেন রোমান্টিক গানের মাস্টার ভয়েস। এমন গুণীজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান তার গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন। তাদের সম্পর্কও বেশ মধুর ছিল বলে জানা যায়। তাই অনেকের সঙ্গে এই নায়কও শোকাতর।

সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। তার গাওয়া প্রথম চলচ্চিত্রের গান ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’। ১৯৭৭ সালে গানটি ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ব্যবহার করা হয়। তারপর এ শিল্পীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

গত সোমবার (০৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা