বিনোদন

১২ জুলাই আসছে ‘মরীচিকা’

বিনোদন প্রতিবেদক : আগামী ১২ জুলাই মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। প্রচারের অপেক্ষায় থাকা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে শিহাব শাহীন পরিচালিত এই সিরিজ।

নাম ঘোষণার পর থেকেই ওয়েব সিরিজটি ছিল আলোচনায়। কেননা এখানে অভিনয় করেছেন আফরান নিশো, মাহিয়া মাহি, সিয়াম আহমেদের মতো জনপ্রিয় তারকারা। গত ২ জুন এই সিরিজের ট্রেলার প্রকাশ করা হয়। এরপর দর্শকদের মাঝে আকাঙ্খা আরও বেড়ে যায়।

জানা গেছে, আগামী ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে চরকি। এদিন রাতে তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে মুক্তি পাবে ‘মরীচিকা’। মূলত এটা দিয়েই চরকির উদ্বোধন হবে।

নির্মাতা শিহাব শাহীন জানান, ‘মরীচিকা’ হচ্ছে একজন হোঁচট খাওয়া পুলিশ অফিসারের স্ট্রাগলের গল্প, একজন ঘৃণ্য অপরাধীর অন্ধকার জীবনের গল্প, সর্বোপরি মরীচিকা এক নারীর ঘুরে দাঁড়িয়ে 'না' বলতে পারার গল্প। একটি হত্যাকাণ্ড কে ঘিরেই এই গল্প আবর্তিত হয়।

ধারণা করা হচ্ছে, ২০০২ সালের মডেল তিন্নি হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘মরীচিকা’। ট্রেলারেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। তবে নির্মাতা অবশ্য এই বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সিরিজটি মুক্তি পেলে দর্শকরাই বুঝতে পারবেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা