বিনোদন

ঘসেটি বেগমের ভুমিকায় নাজনীন হাসান চুমকী

বিনোদন প্রতিবেদক : এবার ঘসেটি বেগমের ভুমিকায় অবতীর্ণ হচ্ছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। অভিনয়ের প্রয়োজনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে অভ্যস্ত তিনি।

নাটকের পাশাপাশি ছবিরও সফল অভিনেত্রী তিনি। ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

দীর্ঘ সময় পর একটি ইতিহাসখ্যাত চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিক এ নাটকটির নাম ‘জিন্দাবাহার’।

মামুনুর রশীদের রচনায় এটি পরিচালনা করছেন ফজলে আজিম জুয়েল। এতে তিনি নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় করছেন।

বিটিভির নিজস্ব স্টুডিওতে নাটকটির শুটিং চলছে। এতে অভিনয় প্রসঙ্গে চুমকী বলেন, “ইদানীং কম অভিনয় করছি। তার পরও ভালো কিছু নাটকের সঙ্গে যুক্ত হয়েছি। এ নাটকে ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি মাইলফলক। কারণ ঘসেটি বেগম সম্পর্কে মানুষের ব্যাপক আগ্রহ আছে, যদিও তা নেতিবাচক। চেষ্টা করছি চরিত্রটিকে ফুটিয়ে তোলার। এটি প্রচারে আসলেই বোঝা যাবে কেমন অভিনয় করেছি আমি।”

ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর ঢাকার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার স্ত্রী লুৎফা, মেয়ে উম্মে জোহরা এবং খালা ঘসেটি বেগমকে ঢাকাতে নির্বাসনে পাঠানো হয়। এসব বিষয় নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা