বিনোদন

বিয়ে ভেঙে গেলো সাফা কবিরের

বিনোদন ডেস্ক : অনেকদিন পাশাপাশি থাকায় ভালো বন্ধুত্ব গড়ে উঠে তাদের মধ্যে। হুটহাট মাথায় যা আসে তাই করে দু’জনে। এক প্রবাসী একদিন পরিবারসহ মেয়েকে দেখতে আসে। কিন্তু সে কিছুতেই বর পক্ষের সামনে যাবে না। মায়ের অনেক অনুরোধে অবশেষে রাজি হয় তাদের সামনে যেতে। তবে সেটি সুপার গার্লের ড্রেস পড়ে। আর এতেই বিয়ে ভেঙে যায়।

পাঠক এতক্ষণ যেই তাদের কথা বলছিলাম তারা হলো রিচি ও আবরার। আর এটি বাস্তব জীবনের কোন কাহিনী নয় বরং নাটকের কাহিনী। এখানে রিচি ও আবরারের চরিত্রে অভিনয় করেছেন সাফা করিব এবং তৌসিফ মাহবুব।

নাটকের গল্প এখানেই শেষ হয়। একদিন বাসায় কাউকে না বলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় দুজন। এমন সময় ম্যাসেজ আসে আবরারের মোবাইলে। গল্পে আসে নতুন মোড়! এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তামাশা’।

দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন এম আই জুয়েল। এটি শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে দীপ্ত টিভিতে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা