বিনোদন

আবারও মা হচ্ছেন কারিনা কাপুর  

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম নায়িকা কারিনা কাপুর খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন । সম্প্রতি দেখা গেল করোনার মধ্যে তিনি বেবি-বাম্প নিয়ে কাজে ফিরেছেন। বোন কারিশমা কাপুরের সঙ্গে কারিনার মুম্বাইয়ের বাংলোতে একটি ফটোশ্যুটে দেখা গেছে দুই নায়িকাকে। বাংলোর ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো।

ছবিগুলোতে কারিশমা ও কারিনা একই ধরনের পোশাক পরেছিলেন। টি-শার্ট ও ডেনিমে দারুণ দেখাচ্ছিল দুজনকেই। কারিনা মেকআপের সময় একটি ব্যুমেরাং ভিডিও বানিয়ে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে ক্যাপশনে লিখেছেন, 'বোনের সঙ্গে কাজ করা সব সময়ই সেরা।'

লকডাউনের পর বেবিবাম্প নিয়ে কাজে ফিরেছেন কারিনা কাপুর খান। যদিও ফ্যানেরা এটা নিয়ে দুইভাবে বিভক্ত। কেউ কেউ তার কাজের প্রতি প্যাশনকে সমীহ করেছেন। অনেকেরই আবার মাস্ক ছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় এভাবে কাজের ঝুঁকির কী প্রয়োজন সে ব্যাপারেও সমালোচনা করছেন। তবে এতদিন পর কারিনার বেবি-বাম্প দেখে দারুণ খুশি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা তাদের ফটোশ্যুটের ছবিগুলোতে। কারিনা সম্প্রতি তার পরবর্তী ছবি লাল সিং চাড্ডার শ্যুটিংও শেষ করেছেন। আমির খানের সঙ্গে 'দ্য ফরেস্ট গাম্প' ছবির রিমেক হতে যাচ্ছে এটি। লাল সিং চাড্ডা আগামী বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা