বিনোদন

মাদক কিনতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় টিভি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : মাদক কেনার সময় হাতেনাতে ধরা পড়লেন টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান।রোববার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের ভারসোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। একই সঙ্গে মাদক কারবারে যুক্ত আরও চারজন ধরা পড়েছে এনসিবির গোয়েন্দাদের হাতে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের সঙ্গে মাদকযোগের বিষয়টি বহু আগেই উঠে এসেছে। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এ বিষয়ে আলাদা করে তদন্তে নেমে ইতোমধ্যে সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করে। রিয়া শর্ত সাপেক্ষে জামিন পেলেও সৌভিক এখনও জেলেই রয়েছেন।

এবার এনসিবির জালে পড়লেন ‘সাবধান দেবো কে দেব মহাদেব এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করা প্রীতিকা। এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক কারবারের মডিউলের সন্ধান পান গোয়েন্দারা। তেমনই একটি কারবারের খবর এসেছিল ভারসোবা থেকে। সেই সূত্রে এদিন সাদা পোশাকে ভারসোবার দুটি এলাকায় নজরদারি চালাচ্ছিল গোয়েন্দারা। তার মধ্যেই প্রীতিকা একটি জায়গায় মাদক কিনতে আসেন। এর পরই ধরা পড়েন হাতেনাতে।

এনসিবির গোয়েন্দা সূত্রে খবর, আদালতে পেশ করে প্রীতিকাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তারা। নিজের জন্য মাদক কিনছিলেন প্রীতিকা, নাকি অন্য কারও জন্য, সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। মাদক কারবারে, অর্থাৎ কিনে অন্য কোথাও বিক্রির সঙ্গেও প্রীতিকা যুক্ত কি না, সেই বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে। সূত্র: আনন্দবাজার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা