ছবি : সংগৃহিত
শিক্ষা
নলডাঙ্গা মহিলা কলেজ

১৫ শিক্ষকের একমাত্র শিক্ষার্থী অকৃতকার্য!

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজে ১৫ জন শিক্ষকের তত্ত্বধানে ছিল মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও সেই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ওই ছাত্রী নলডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছিল। এ ঘটনার ফলে কলেজটিকে অকৃতকার্য ঘোষণা করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

এ তথ্য নিশ্চিত করেন নলডাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পেলেও এখনও এমপিওভুক্ত হয়নি।

আরও পড়ুন : বিয়ের প্রলোভনে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেফতার

বিগত বছরগুলোতে কলেজটির ফলাফল ভালো ছিল। এরই মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও করোনাকালীন সময়ে কলেজটির শিক্ষাসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হয়। সব প্রতিকূলতা মোকাবিলা করে বর্তমানে নিয়মিত কলেজ পরিচালনা করা হচ্ছে।

২০২২ সালে এ কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত বুধবারের (৮ ফেব্রুয়ারি) ফলাফলে এ শিক্ষার্থী ফেল করেছে।

আরও পড়ুন : দালালচক্রে মাদারীপুরে যুবকদের স্বপ্নভঙ্গ

নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী বলেন, এইচএসসিতে একজন ছাত্রী পরীক্ষা দিয়ে ফেল করেছে। এটি খুবই দুঃখজনক।

ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা