শিক্ষা

স্কুলে ভর্তি ৩০ ডিসেম্বরের মধ্যে 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সরকারি-বেসরকারি যেকোনো মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেয়া হয়।

আদেশে বলা হয়, সরকারি স্কুলে ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আর বেসরকারি স্কুলে একই প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের ২১ থেকে ২৭ ডিসেম্বর এবং অপেক্ষমাণ তালিকা থেকে ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

এতে আরও বলা হয়, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের (কোটাসহ) ভর্তির সময় সব কাগজপত্রের সত্যতা যাচাই করতে হবে।
এর আগে গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হয় ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী।

জানা যায়, সারা দেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ৯১টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৩৮ হাজার ৬৬ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে। আর বেসরকারি স্কুলগুলোর ডিজিটাল লটারি ফল প্রকাশ করা হয় গত ১৯ ডিসেম্বর। এতে নির্বাচিত হয় ২ লাখ ৭৬ হাজার ৬৪১ শিক্ষার্থী।

সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি শূন্য আসনের বিপরীতে ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়ে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা