শিক্ষা

শিক্ষার্থীদের অনলাইন পাঠের ওপর মূল্যায়ন হবে

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতিতে সংসদ টেলিভিশন ও অনলাইনে পাঠদান করা শিক্ষার্থীদের মূল্যায়ন করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাই শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্ন পাঠিয়ে অভিভাবকদের তত্ত্বাবধানে এ মূল্যায়ন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ব্যাপারে একটি কর্মপ্রক্রিয়া চূড়ান্ত করছে। তবে এ মূল্যায়ন প্রক্রিয়া কোন পরীক্ষা নয়। এটি সবার জন্য বাধ্যতামূলকও নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখার পদক্ষেপ এটি।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, এটি কোন পরীক্ষা নয়। অনলাইন ও সংসদ টিভিতে পড়ানোর পর একটি মূল্যায়ন মাত্র।

জানা গেছে, শিক্ষকরাই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি প্রশ্ন পাঠাবেন মূল্যায়নের জন্য। অভিভাবকদের তত্বাবধায়নে সেই প্রশ্নের মাধ্যমে উত্তর করার পর উত্তরপত্র শিক্ষকরা সংগ্রহ করবেন। উত্তরপত্র দেখে অনলাইন পাঠের কার্যকারিতা মূল্যায়ন করবেন শিক্ষক।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, অনলাইনে ও টিভিতে পড়ানোর পর অনেকস্থানেই শিক্ষকরা নিজ উদ্যোগে প্রশ্ন শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছেন মূল্যায়নের জন্য। এটি শুধুই একটি মূল্যায়ন প্রক্রিয়া। বাধ্যতামূলক বা কোন পরীক্ষা নয় এটি।

মহাপরিচালক আরও বলেন, এ মূল্যায়ন দেশের অধিকাংশ জায়গায় সম্ভব হবে না। জেলা শহরে এটি অসম্ভব তাছাড়া করোনা আক্রান্ত এলাকাতেও এটি সম্ভব না। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখার একটি উপায় এটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

৭৩ বছরে পা দিলেন অভিনেত্রী ডলি জহুর

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ডলি জহুর তার স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে সমৃদ্...

রাজৈরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে অবৈধভাবেঢ বালু উ...

ঝালকাঠিতে খালে লাফ দিয়ে নিখোঁজ কিশোর

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এ...

চীনের সঙ্গে জিও পলিটিকাল সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা বিএনপির

চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা বি...

সবুজ হারাচ্ছে ঢাকা, বাড়ছে তাপের ঝুঁকি    

একসময় রাজধানী ঢাকার পরিচয় ছিল সবুজে ঘেরা সড়ক, ছায়াময় পরিবেশ এবং পাখির কোলাহলে...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা