শিক্ষা

শিক্ষকের মার খেয়ে শিশুর মৃত্যুতে অভিযোগপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান নোহা ওই মাদরাসার এক শিক্ষকের বেত্রাঘাতে ক্ষুব্ধ হয়ে রাগে অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিলো বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

এই তদন্ত রিপোর্ট অভিযোগপত্র হিসেবে বৃহস্পতিবার (৫ আগস্ট) আদালতে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মনিরুজ্জামান। অভিযোগপত্রে স্থানীয় দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইককে একমাত্র আসামি হিসেবে উল্লেখ করা হয়।

২০২০ সালের ৫ সেপ্টেম্বর শিশু শিক্ষার্থী নোহা নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই উপজেলার খাজুরিয়া গ্রামের সুমন মিয়ার মেয়ে এবং দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় শিক্ষক সুমন পাইককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন তার বাবা।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান ময়না তদন্ত রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণ শেষে প্রায় এক বছর পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুমন পাইককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা