শিক্ষা

রোববার থেকে সরকারি মাধ‌্যমিক বিদ‌্যালয়ে ভর্তি শুরু 

নিজস্ব প্রতিবেদক : সরকারি মাধ‌্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হবে রোববার (১৭ জানুয়ারি)। এ বিষয়ে সারা দেশের শিক্ষা অফিসে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ নির্দেশনা দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, প্রযোজ‌্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, বিশেষ চাহিদাসম্পন্ন কোটার সনদ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটার সনদসহ অন্য কাগজপত্র যাচাই করে ভর্তি কার্যক্রম ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করতে হবে।

এর আগে ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা