শিক্ষা

ঢাবি অধিভুক্ত ৭ সরকারি কলেজের পরীক্ষার তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষসহ বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর নির্ধারিত তারিখগুলোয় পরীক্ষা নেয়া হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কার্যালয়ে সাত কলেজের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরীক্ষা নেয়ার ওই সিদ্ধান্ত হয়। এসময় সাত কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

শরিবারের এই সভায় নির্ধারিত তারিখ অনুযায়ী ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। ২০১৭ সালের স্নাতকোত্তর শেষ পর্বের (২০১৬-১৭) পরীক্ষা শুরু হবে ১৪ জানুয়ারি থেকে আর স্নাতকোত্তর প্রিলিমিনারি (২০১৫-১৬) ও পুরনো ডিগ্রি বিশেষ ব্যাচের পরীক্ষা শুরু হবে এর দু-তিন দিন পর থেকে।

২০১৮ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ (২০১৫-১৬) ও ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের (২০১৬-১৭) পরীক্ষা শুরু হবে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

ডিগ্রি পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি আর ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ২৭ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে পরীক্ষার ফরম পূরণ করতে হবে।

২০১৮ সালের স্নাতকোত্তর শেষ পর্বের (২০১৭-১৮) পরীক্ষা শুরু আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। এর জন্য ১৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা