অপরাধ

বোয়ালমারীতে ২ কেজি গাঁজা-ইয়াবাসহ আটক ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের সদস্যরা ২ কেজি গাঁজা ও ১৫ পিচ ইয়াবা বড়িসহ ইব্রাহিম সরদার নামে (৩৩) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আরও পড়ুন: র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজ

সোমবার (২৮ মার্চ) আটককৃত ইব্রাহিমকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার রাতে (২৭ মার্চ) এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭.০৩.২২) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামের আকমল সরদারের ছেলে ইব্রাহিম সরদারকে তার বসত ঘরের মধ্যে আটক করে দেহ তল্লাসী করে প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ১৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে।

আরও পড়ুন: বিএনপি ইতিহাস বিকৃতির জনক

অপরদিকে পৃথক অভিযানে বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ড চতুল মধ্য পাড়া গ্রামের মো. জমির শেখের ছেলে আবুল হাচান শেখের (৩৪) বসত ঘরের একটি কক্ষের খাটের নিচ থেকে প্যালাস্টিকের ব্যাগের মধ্যে দুইটি পলিথিনে সুরক্ষিত ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আবুল হাচান শেখকে বাড়িতে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

পৃথক আরেক অভিযানে গাঁজা ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রোববার রাতে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা করেন।

আরও পড়ুন: সাত দিনের রিমান্ডে মাসুম

এ ব্যাপারে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বোয়ালমারী উপজেলার বাইখির এবং চতুল গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করি এবং চতুল গ্রামের আবুল হাচানের বসত ঘর থেকে দুই কেজি গাঁজা উদ্ধারের সময় তাকে বাড়ি না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা