ডিএমপি
অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোর ছয়টা থেকে শুক্রবার (২২ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৩৫ জনের কাছ থেকে ৪১৫ পিস ইয়াবা, ৮৭ গ্রাম হেরোইন, সাত কেজি ৬৪৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ১৪৭ বোতল ফেনসিডিল ও চার লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা