অপরাধ

ভারতে পাচারকালে স্বর্ণসহ চোরা কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার লক্ষীদাড়ি সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারকালে ১ কেজি ৭৫০ গ্রাম স্বর্ণসহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার ( ১৫ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে এই স্বর্ণসহ চোরাকারবারিকে আটক করা হয়। চোরা কারবারির নাম মো: হাফিজুল ইসলাম (৩৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামে।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালায়।

সকাল ৭টার দিকে সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে থাকা ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা