সংগৃহীত ছবি
সারাদেশ

প্রতিধ্বনি খেলাঘর আসরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর ব্যুরো: ‘আমরা কারা শান্তির পায়রা, খেলাঘর চায় কি, শিক্ষা শান্তি’ স্লোগানে রংপুরের ঐহিত্যবাহি সংগঠন প্রতিধ্বনি খেলাঘর আসরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

আরও পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

গতকাল সোমবার রংপুর নগরীর রবাটসনগঞ্জে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়।

পরে সংগঠনের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রংপুরের বিশিষ্ট রাজনীতিবীদ, সংগঠক সামসুজ্জামান সামু ও সংগঠনের পতাকা উত্তোলন করেন আহবায়ক সোহেল মাহমুদ মিথুন।

আরও পড়ুন : হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

পরে সংগঠনের প্রয়াত সদস্য জিন্নাহ, কামাল, আসলাম ও লিটনের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সকাল ১১টায় ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও মনোমুগ্ধকর সাজে সজ্জিত সংগঠনের প্রতিষ্ঠা কালীন সদস্য, বর্তমান সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণ এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর রবাটসনগঞ্জ থেকে শুরু হয়ে ঠিকাদারপাড়া, শাপলা চত্বর, জাহাজ কোম্পানী, লায়ন্স মোড় হয়ে গুপ্তপাড়া, ঘোড়াপীর মাজার হয়ে পূনরায় রবাটসনগঞ্জে গিয়ে শেষ হয়।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে মধ্যাহৃ ভোজ, চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা, রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী, সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে অস্ত্রসহ আটক ২

এসময় রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল আলম, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাদা আরমান, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শামীমা আক্তার শিখা, ব্যবসায়ী ও সমাজসেবক রেঞ্জু আরা বেগম, সংগঠনের আহবায়ক সোহেল মাহমুদ মিথুনসহ সংগঠনের সদস্যবৃন্দ, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা