ছবি: সংগৃহীত
সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়। এছাড়া সিএনজির আরও ২ যাত্রী আহত হন।

নিহত মো. রাজিব (২৫) চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের মো. শহীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজার সংলগ্ন কলোনি রাস্তার মাথা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও মিনি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

এতে সিএনজির ৩ জন যাত্রী আহত হন। এ সময় গুরুত্বর আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ দিন দুপুর ১২ টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে মালবাহী ট্রাক চাপায় আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নাশকতা এড়াতে ২ ট্রেন বন্ধ ঘোষণা

নিহত আবুল কালাম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তালতলা এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা