নোয়াখালীতে ৩৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা
সারাদেশ

নোয়াখালীতে ৩৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর চর মটুয়া ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামের পরেশ মজুমদারের বাড়িতে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩৫০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান হয়েছে।

আরও পড়ুন : বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

শনিবার (২৫জুন) চাঁদপুর বিএনএসবি মাজাহারুল হক চক্ষু হাসপাতালের সহযোগীতায় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল যৌথভাবে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে থেকে বাছাইকরা ৪০ জন রোগীকে ছানিসহ ল্যান্স অপারেশনের জন্য চাঁদপুরের বিএনএসবি মাজাহারুল হক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এসব রোগীর তিনদিন বিনামূল্যে থাকা-খাওয়াসহ চক্ষু অপারেশন সেবা প্রদান করা হবে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে যানবাহন চলবে রোববার

চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জহিরুল হক ও অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালের চিকিৎসক দোলন রানী কুরি।

সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী ওরফে রাজু, নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মকছুদুর রহমান, সাধারণ সম্পাদক চিকিৎসক উত্তম মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য দীপক ভৌমিক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা