সারাদেশ

মুন্সীগঞ্জে নদীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লঞ্চঘাটের নিকটবর্তী মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে নদীতে টহলরত অবস্থায় কোস্ট গার্ডের সদস্যরা আনুমানিক (৪০) বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি গত ২ জানুয়ারি নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সীমানার মেঘনার মোহনায় লঞ্চ থেকে পড়ে যাওয়া ব্যক্তির হতে পারে। লাশটি কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ইলিয়াস মাদবর জানান, অজ্ঞাত লাশটির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা