প্রতীকী ছবি
সারাদেশ

মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় মাদক মামলায় দুইজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ শাহাঙ্গীর আলম ও মৃত আব্দুল খালেকের ছেলে শাহাব উদ্দিন।

জানা গেছে, ২০১২ সা‌লের ১৩ মার্চ বি‌কেলে হেলাতলা মোড়ে চেক‌পোস্ট বসায় খুলনা থানা পুলিশ। এ সময় ম‌জিদ ঢালীর চা‌য়ের দোকা‌নের সাম‌নে দুইজনের গ‌তি‌বি‌ধি পু‌লি‌শের স‌ন্দেহ হ‌লে তা‌দের দাঁড়া‌নোর জন্য বলা হয়। কিন্তু তারা সে‌টি না ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে। পরে তাদের আটক করে দেহ তল্লা‌শি ক‌রা হয়। ওই সময় শাহাঙ্গী‌রের কাছ থে‌কে ১০ গ্রাম ও শাহাব উদ্দিনের কাছ থে‌কে ১০০ গ্রাম হে‌রোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিন খুলনা থানার পিএসআই আমিরুল ইসলাম বাদী হ‌য়ে থানায় মাদক আইনে মামলা ক‌রেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ মামলার অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা