ছবি সংগৃহীত
সারাদেশ

টি-শার্ট ও প্যান্টের পকেটে ৮৮ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের খালপাড়া ব্রিজের ওপর থেকে ১২টি স্বর্ণের বারসহ শাহাবুল ইসলাম (৪৪) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৮৮ লাখ ৭৭ হাজার ৯৩৫ টাকা।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার শাহাবুল ইসলাম মেদিনীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় শাহাবুল ইসলামকে আটক করা হয়। তার টি-শার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করে ১২টি স্বর্ণের বার (১ কেজি ৩৯৭ গ্রাম), একটি ডিসকভার ১১০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় শাহাবুল ইসলামের সহযোগী ওয়াসিম মিয়া ও রাশেদ আলী পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ৫৮ বিজিবির পক্ষ থেকে স্বর্ণের বারগুলো হস্তান্তরসহ জীবননগর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা