ছবি প্রতীকী
সারাদেশ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় মাদক মামলায় কাজল নামে একজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কাজল নগরীর ইস্ট লিংক রোডের বদরুদ্দোজার বাড়ির ভাড়াটিয়া মৃত জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, ২০১৮ সালের ৬ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আসামি কাজলের বাড়ি ঘেরাও করেন। তারা কাজলের ঘরের খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় অধিদপ্তরের গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম একই বছরের ৯ জুন কাজলকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। আজ এই মামলার রায় ঘোষণা করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কাজল পলাতক রয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা