সারাদেশ

বড় বোনের সংসারে ছোট বোন

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: স্ত্রী বিসিএস পাস করে হয়েছেন ইউএনও, স্বামী দমকল বাহিনীর কর্মী। পেশাগত মর্যাদা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এতে হয়ে যায় বিচ্ছেদ।

এবার ইউএনও বড় বোনের ভাঙা সংসারে ঢুকে পড়েছেন ছোট বোন। অর্থাৎ সাবেক দুলাভাইয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন। এ নিয়ে এলাকায় কানাঘুষা চলছে। মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মহম্মদপুর উপজেলা বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বিসিএস পাস করে প্রশাসনে যোগ দেন। ইউএনও হিসেবে পদোন্নতি পাওয়ার পর মর্যাদাগত কারণে স্বামী-স্ত্রীর মধ্য দূরত্ব বাড়তে থাকে। কারণ স্বামী মিলন স্বল্প শিক্ষিত দমকল কর্মী।

মিলনের বাবা মতিয়ার রহমান মোল্লা বলেন, ছোটবেলা থেকে মিলনের সঙ্গে মেয়েটির প্রেমের সর্ম্পক ছিলো। তাদের পারিবারিক অবস্থা ভালো ছিলো না। আমার ছেলেই মেয়েটির পড়ালেখার খরচ দিত। কিন্তু ইউএনও হয়ে সে মিলনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে তালাক দেয়।

এর মধ্যে সাবেক স্ত্রীর ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিলনের। দুলাভাইয়ের সঙ্গে বড়বোনের আচরণ তিনি মানতে পারেননি। সম্প্রতি তারা বিয়ে করেছেন। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করে।

তবে এই ঘটনায় মেয়ের বাবা তার সাবেক জামাই ছোট মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন বলে মহম্মদপুর থানায় একটি অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

মিলন জানান, আমরা স্বেচ্ছায় বিয়ে করেছি এবং একসঙ্গে বসবাস করছি।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, ইউএনর ডিভোর্স দেওয়া স্বামীকে বিয়ে করলেন ছোট বোন। এমন ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে মেয়েটির পরিবার। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা