ছবি: সংগৃহীত
সারাদেশ

ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলাধীন ময়দানদিঘী ইউনিয়নের আওকারী পাড়ার একটি ধানক্ষেতের আইল থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে পঞ্চগড় সদর হাসপাতালের স্ক্যানু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

জানা গেছে, বোদা উপজেলার আওকারী পাড়া এলাকায় বুধবার দিবাগত রাতে একটি ধানক্ষেত থেকে হঠাৎ করে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ শুনে স্থানীয় কয়েকজন সেই ধানক্ষেতের আইলের ওপর সদ্য প্রস্রবকৃত ওই নবজাতকে দেখতে পায় এবং থানায় খবর দেয়।

এ সময় স্থানীয়রা ভয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করার সাহস না পেলেও ওই এলাকার নাসিমা বেগম শিশুকে দ্রুত উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সহায়তায় বোদা উপজেলা সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

বোদা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী জানান, উদ্ধার হওয়া শিশুটি জেলা সমাজসেবার মাধ্যমে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির দায়িত্ব কে নেবে বা কাকে দেয়া হবে এ বিষয়ে পরবর্তী আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা