সারাদেশ

এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় তিন জেলেকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা থেকে চাঁদপুরের আওতাধীন নৌ এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জেলা টাস্কফোর্সের উদ্যোগে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জরিমানা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া সবসময়ই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. আবু সাদিক, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন, নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহিদুর ইসলাম প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা