সারাদেশ

রংপুরে কোটি টাকার মাদকসহ গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী থানার হরিণমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন, রাজশাহীর আল আমিন (২২) ও নয়ন (২০)। এ তথ্য জানান র‌্যাব এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে হরিণমারী মহাসড়কের ওপর জরুরি চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় রাজশাহী থেকে রংপুরগামী সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য, তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন এবং ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকরা বেশ কিছুদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। বিভিন্ন যানবাহনে করে হেরোইনসহ অন্যান্য মাদক রাজশাহী থেকে গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতো তারা। তাদের সঙ্গে জড়িত অন্যদের ধরতে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা