সারাদেশ

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় এলজি, গুলি, পোস্টার, চাঁদা আদায়ের রশিদ বই ও চাঁদার টাকাসহ চারজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ জুন) ভোরে গুইমারার বাইল্যাছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের সকলেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, বনসিং চাকমা (৫০), সহকারী টোল কালেক্টর ও মাটিরাঙ্গা উপজেলার বৌদ্দমন্দির পাড়ার সুইপা মারমার ছেলে উকাচিং মারমা (২৮), রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কচুখালী এলাকার রাজু মারমার ছেলে সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯) এবং সহকারী টোল কালেক্টর ও বাইল্যাছড়ির লাওসিং মারমার ছেলে থোইচিং মারমা (২০)।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তারা প্রত্যেকে ইউপিডিএফ রাজনীতিতে সম্পৃক্ত।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা