সারাদেশ

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর সাপাহারে সুমি খাতুন (১৭) নামে এক কিশোরী বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার মাতৃছায়া ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমি খাতুন উপজেলার উত্তরপাতাড়ী গ্রামের তফিজুল ইসলামের ছেলে সেলিম রেজার স্ত্রী।

নিহতের পরিবার জানায়, প্রায় ৯ মাস আগে সেলিমের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর সেলিম ওষুধ কোম্পানিতে চাকরির সুবাধে স্ত্রী সুমিকে গ্রামের বাড়িতে রেখে একাই উপজেলা সদরের সৌদি মসজিদ সংলগ্ন মাতৃছায়া ছাত্রাবাসে একটি রুম ভাড়া নিয়ে থাকতেন।

গত মঙ্গলবার (২২ জুন) তাদের এক আত্মীয়ের মৃত্যু হলে সুমির বাবা মেয়েকে জামাইয়ের বাড়ি থেকে মৃত আত্মীয়ের বাড়ি নিয়ে যান। বুধবার (২৩ জুন) দুপুরে তিনি সুমিকে জামাইয়ের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সাপাহার সদরের জিরো পয়েন্টে নিয়ে এলে জামাই সেলিম সুমিকে মাতৃছায়া ছাত্রাবাসে নিয়ে যান।

সন্ধ্যার দিকে সুমির বাবাকে মোবাইলে সেলিম জানান, ছাত্রাবাসে সুমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সুমির পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে কৌশলে সেলিম সেখান থেকে পালিয়ে যান। এরপর খবর পেয়ে সন্ধ্যায় সাপাহার থানা পুলিশ সেখানে গিয়ে সুমির বাম হাত দড়ি দিয়ে বাঁধা এবং গলায় গামছা পেঁছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন আলামত দেখে এ ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা