সারাদেশ

নেত্রকোনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া ও মদনের পৃথক দুইটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামের মাধব চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস (১৯) ও মদন উপজেলার পূর্ব নায়েকপুর গ্রামের মৃত আলী আজগরের ছেলে মোবারক মিয়া (৩০)।

রোববার (২৩ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামে বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশ চন্দ্র দাস নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে জেলার মদন উপজেলার পূর্ব নায়েকপুর গ্রামের পাশে হাওরে গাছে ঝুলন্ত অবস্থায় মোবারক মিয়া নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ এস এম মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

ডিবির দুই কর্মকর্তাকে ক্লোজ করা হলো যেসব অভিযোগে

সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী বিশেষ অ...

দিলীপ আগরওয়ালার রিমান্ড চায় সিআইডি

চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা