সারাদেশ

নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: বজ্রপাতে নেত্রকোনার তিন উপজেলায় সাতজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার বিকালের দিকে কেন্দুয়া, খালিয়াজুরী ও মদন উপজেলায় ঝড়-বৃষ্টির সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ (৪২), কান্দিউড়া ইউপির কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২) এবং বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন (২৮), মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) এবং আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮)।

আহতরা হলেন মদনের ফতেপুর গ্রামের মুসা মিয়ার ছেলে রবিন (১৫), হিরন মিয়ার ছেলে রোমান (১৮) এবং চন্দন মিয়ার স্ত্রী সুরমা আক্তার (২২)।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, বেলা সাড়ে ৩টার দিকে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় কৃষক বায়েজিদ ও ফজলু মিয়া মাঠে কাজ করছিলেন। বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বিকাল সোয়া ৩টার দিকে বজ্রসহ ভারি বৃষ্টি হচ্ছিল। এ সময় পুটিয়ার খালে ওয়াছেক, বিপুল ও মনির মাছ ধরছিলেন। তখন বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, বিকেল ৩টার দিকে বৃষ্টিপাতের মধ্যে বাড়ির সামনের মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান আতাবুর ও শরিফ; আহত হন রবিন ও রোমান। এছাড়া বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতে আহত হন সুরমা আক্তার।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা