সারাদেশ

রোজিনার মুক্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী: দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে অমানবিক নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালীর সংবাদকর্মীরা।

মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে অয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি স্বপন ব্যানার্জী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ,টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, গতকাল দৈনিক প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে ছয় ঘণ্টা ধরে আটকে রাখার ঘটনাটি নিতান্তই অমানবিক। শুধু তাই নয় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা দেশের সকল সাংবাদিক সমাজকে অবমাননার সামিল।

বক্তারা বলেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে নিজেদের মালিক ভাবছেন। যারা রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় দোষী তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া সাংবাদিক রোজিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান সাংবাদিক নেতারা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা