সারাদেশ

রোয়াংছড়িতে আগুনে শতাধিক বসতবাড়ি ভস্মীভূত 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসত বাড়ি ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই পাড়ার একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন ওই পাড়ার চারিদিকে ছড়িয়ে পড়ে।

এতে প্রায় শতাধিক বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই পাড়া দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সময়মতো পৌঁছাতে পারেনি। স্থানীয়দের ধারণা এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে খাবার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

রোয়াংছড়ি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আনুমানিক ৭০টির উপরে বসতঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পর বলা যাবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা