সারাদেশ

অভিযোগ গ্রহণ না করে, পাল্টা অভিযোগ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: ৭দিনেও চাঁদাবাজির মামলা আমলে না নিয়ে বরং চাঁদাবাজির মূল আসামির পক্ষে পাল্টা অভিযোগ গ্রহণ করেছেন গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন। কয়েকদিন আগে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা না পেয়ে নির্মাণাধীন দেয়াল হামলা করে ভাংচুর করে। এ বিষয়ে থানায় (১১ মে) একটি লিখিত অভিযোগ দেন নুর নবী।

কিন্তু সেই অভিযোগ আমলে না নিয়ে ১৬ মে চাঁদাবাজ আব্দুস সাত্তারের করা একটি অভিযোগ ওসি গ্রহণ করেন বলে অভিযোগ করেন বাদী নুর নবী। পরবর্তীতে সে এই বিষয়ে শালিস বৈঠকের প্রস্তাব দেয়।

অভিযোগকারী মো. নুর নবী (৫২) জানান, পুরান বাউশিয়ার চাঁদাবাজ সন্ত্রাসী মো. আব্দুস সাত্তার (৫৫) সাঙ্গপাঙ্গসহ আরও ৫-৬ জন ঘটনাস্থলে এসে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভাংচুর করে এবং ভয়ভীতি দেখায়। ইতিপূর্বে এই সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপটি জমির মালিক কামরুল ইসলাম ও মো. মহসিন মিয়ার কাছ থেকে ভয়ভীতি হুমকি প্রদান করে ৭০হাজার টাকা চাঁদা নেয়। আমাদের অভিযোগ আমলে না নিয়ে থানার ওসি চাঁদাবাজ সাত্তারের পক্ষ নিয়ে মিমাংসার জন্য শালিস বৈঠকের প্রস্তাব দিয়েছে। চাঁদাবাজদের নিয়ে কিসের শালিস বুঝলাম না।

জমির মালিক কামরুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ মে) সকাল ৯টার সময় ভূমিতে সন্ত্রাসী আব্দুস সাত্তারের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এসে ভূমিতে থাকা ঘরের পাকা দেয়াল ভাংচুর করে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, দুটি অভিযোগই তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন, অভিযোগ দেওয়ার পরে তদন্ত হবে তদন্ত শেষে মামলা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা