সারাদেশ

সড়ক দুর্ঘটনায় চালক নিহত

নিজস্ব প্রতিনিধি,বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবরাজ (২২) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার (০৫ মে) মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক যুবরাজ দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের সোনা ঠাকুরের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী একই গ্রামের অধীর মাহাতোরের ছেলে সদ্বীপ (২২) মারাত্মক আহত হয়ে বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে লাশে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর ট্রাক চালক দ্রুতগতিতে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী রিপন জানান, মোটরসাইকেল চালক যুবরাজ ও সদ্বীপ ভাটিয়াপাড়া থেকে মাইজকান্দি যাওয়ার পথে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভাটিয়াপাড়াগামী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক যুবরাজ নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় । তবে ট্রাক ও ট্রাকের চালককে আটক করা যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় লাশটি নিহতের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা