সারাদেশ

পাম্পে ঢালাই ধস, শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জে : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন শিমরাইল পাম্প হাউজে ডিএনডি প্রজেক্টে কর্মরত অবস্থায় ঢালাই ধসে আশরাফুল আলম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় সেনাবাহিনীর এক সদস্যসহ আহত হয়েছেন আরও চার শ্রমিক।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে শিমরাইল পাম্প হাউজের প্রধান গেইট নির্মাণের সময় এ ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল আলম নিলফামারী জেলার জলঢাকার বাসিন্দা জনাব উদ্দিনের ছেলে। ​নিহতের লাশ নারায়ণগঞ্জন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতলে রয়েছে।

আহতরা হলেন- মিলন মিয়া (২৮), ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন (৩২), জহির হোসেন (২০) ও বাদশা মিয়া (৩৫)। তবে আহত সেনাসদস্যের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনডির স্থায়ী পানি নিষ্কাশনে শিমরাইল পাম্প হাউজ নির্মাণের কাজ চলছে। শনিবার পাম্প হাউজের প্রধান গেইট নির্মাণের সময় গেইটের টপ স্লাভ ঢালাই দেয়ার সময় তা ধসে পড়ে। এতে ৪/৫ জন শ্রমিক চাপা পড়ে। সেনা সদস্য ও আদমজী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে। এ সময় সেনাসদস্যসহ পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান শ্রমিক আশরাফুল আলম।

ডিএনডি প্রজেক্টের দায়িত্বরত সেনাবাহিনীর সূত্র জানায়, শ্রমিকের জীবন তো আর ফিরিয়ে দেয়া যাবে না। তবে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। সবকিছু পরীক্ষা করে ঢালাইয়ের কাজ শুরু করার পরও কেন তা ধসে পড়লো তা তদন্ত শুরু হয়েছে বলেও জানান সূত্রটি ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা