সারাদেশ

লাউয়াছড়া উদ্যান সংলগ্ন বনে আগুন

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে বেসরকারি সংস্থা হিড বাংলাদেশ-এর কার্যালয়ের পেছনের দিকের বনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ আগুনের লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন, আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে না এলে লাউয়াছড়ার জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মধ্যে পড়তে পারে।

লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা আগুন লাগার কারণটি তদন্ত করছি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে তিনি জানান আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, আমি কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। আমি জেনেছি আগুন নেভাতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট কাজ করছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার  

জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা