সারাদেশ

ভারতীয় নাগরিক ও এক ঠিকাদারকে অপহরণের ঘটনায় গ্রেফতার  ২ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাসা থেকে অপহরণের শিকার হওয়া একজন ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি ঠিকাদারকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন দুই অপহরণকারীও।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের কবির হোসেনের ছেলে আব্দুল মতিন ওরফে ইয়াম (২১) ও একই গ্রামের স্বপন ভূঁইয়ার ছেলে ইফতেখার ভূঁইয়া রবিন (২২)।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, অপহরণের শিকার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসিন্দা ঠিকাদার মোবারক হোসেন ও আশুগঞ্জ-আগরতলা চারলেন সড়ক প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস-এ কর্মরত ভারতীয় নাগরিক মিন্টু রঞ্জন দাস গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার একটি ফ্ল্যাটে যান। সেখানে এক নারী ও কয়েকজন যুবক মিলে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেন। অপহরণের পর তাদেরকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করা হয়। অপহরণকারীরা তাদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, কলেজ পাড়ার ওই ফ্ল্যাটে ঢুকার আগে ঠিকাদার মোবারক তার গাড়িচালককে কিছুটা দুরে সড়কে গাড়িসহ অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু অনেকক্ষণ ধরে মোবারক সেখান থেকে না ফেরায় বিষয়টি তার গাড়িচালকের সন্দেহ হয়। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে কাউকে পায়নি।

পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানার একটি দল জানতে পারে যে, অপহরণকারীদের কয়েকজন মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় ভিকটিম মিন্টু দাসকে নিয়ে মুক্তিপণের টাকা নেওয়ার জন্য পরিবারের লোক আসবে অপেক্ষা করছিল। তখন পুলিশ ভিকটিমের পরিবারের লোক সেজে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে থাকে। অপহরণকারীরা মুক্তিপণের টাকার জন্য শহরের পূর্ব মেড্ডা এলাকার দিগন্ত বাসস্ট্যান্ডের সামনে আসলে পুলিশ ইয়াম ও রবিনকে গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিম মিন্টু দাসকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দু'জন জানায়, ভিকটিম গত রাতে ইয়ামদের বাসায় ছিল এবং ওই বাসায় আরও চার অপহরণকারী ছিল।

এদিকে, জেলা গোয়েন্দা পুলিশ, সদর ও আশুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের মাদলা এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ভিকটিম মোবারক হোসেনকে উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, অপহরণের শিকার ঠিকাদার মোবারক হোসেন বাদী হয়ে আটক দু'জনসহ ১৪ জনের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামিদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা