সারাদেশ

টেকনাফে বিদেশি মদসহ ৩ মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বুধবার (১৭ মার্চ) রাতে অভিযান চালিয়ে বিদেশি মদ ও নৌকাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়- মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে। এর ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক রাত ২টায় মিয়ানমার সীমানা থেকে শাহপুরীর দিকে আসতে থাকা একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয় এবং স্পিড বোট নিয়ে নৌকাটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

কোস্টগার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে কার্টুনে মোড়ানো ২শ' ৫২ বোতল বিদেশি মদ ও কাঠের নৌকাটি জব্দ করে। এ সময় মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত তিন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মদ ও আটককৃত মাদক পাচারকারী এবং নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন-দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা