টাঙ্গাইলে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
সারাদেশ

টাঙ্গাইলে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে খলিল (৩৫) নিহত ও পাঁচজন আহত হয়েছেন। খলিল বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক ছিলেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছান। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় আসেন। এ সময় আওয়ামী লীগ মেয়র প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াস উদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াস উদ্দিনের ভাইয়ের দোকানও ভাঙচুর করে। গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় হামলার এ খবর ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা দেখা দেয়। তার সমর্থকরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হয়।

পথে সোমেশপুর এলাকায় তাদের ওপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালায়। এ সময় খলিল নামের ওই যুবক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতলে নিয়ে গেলে কর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ‘নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা