সারাদেশ

প্রতিবন্ধী জুবায়েরের প্রয়োজন একটি হুইল চেয়ার

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। নেই চলাচলের সামান্য শক্তি। অভাব অনটনের সংসারে দিনমজুর পরিবারের সদস্যদের সহযোগিতায় ঘর থেকে উঠান আবার উঠান থেকে ঘর! ঠিক এভাবেই জীবনের বেড়ে ওঠার সঠিক সময়ে পরিচর্যার সংকটাপন্ন পরিবেশে জীবন যাপন করছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের আইচপাড়া গ্রামের খায়রুল ইসলামের পুত্র জন্ম থেকে প্রতিবন্ধী শিশু জুবায়ের রহমান (১০)।

প্রতিবন্ধী জুবায়েরের পরিবার সূত্রে জানা গেছে, অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে জন্ম নেয় শিশু জুবায়ের। যা পর্যায়ক্রমে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীত্বে রূপ নেয়। একমাত্র সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে তাই তাকে প্রতিপালনে অস্বীকৃতি জানিয়ে দুগ্ধপোষ্য জুবায়েরকে ফেলে চলে যান তার গর্ভধারিণী মা। এরপর থেকে দুঃখ দুর্দশায় কেটেছে ১০টি বছর।

কিছুদিন আগে ভাগ্যে জোটে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড। প্রতিবন্ধী শিশু জুবায়েরকে লালন-পালনকারী তার দাদী রমেছা খাতুন জানান, ছেলেটি জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। এখন তার বয়স ১০ বছর। শারীরিক গঠনে বড় হয়েছে। এখন আর আগের মতো কোলে-পিঠে বহন করতে পারি না। ফলে জুবায়েরকে ঘর থেকে বাহিরে নিয়ে যাওয়া সহ সার্বিক চলাচলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ চেয়ারেও ঠিক ভাবে বসতে পারে না। একটি হুইল চেয়ার থাকলে তার অচলাবস্থা দূর হতে পারে।

এ সময় তিনি নাতি জুবায়েরের জন্য হুইল চেয়ার ও আর্থিক সহায়তা কামনা করে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা